Saturday, 30 June 2012

কর্মের ফল নিয়তের উপর নির্ভরশীল ।


আমীরুল মুমিনীন আবূ হাফস উমার বিন খাত্তাব (রা:) থেকে বর্ণিত  তিনি বলেন: আমি রাসুলুল্লাহ (সা:) কে বলতে শুনেছি যে, সকল কাজের পরিণাম নিয়ত অনুযায়ী হবে  প্রত্যেক ব্যক্তি যে নিয়ত নিয়ে কাজ করবে সে তাই পাবে  সুতরাং যার হিজরত আল্লাহ তাঁর রাসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে হয়েছে, তার হিজরত আল্লাহর তাঁর রাসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে হয়েছে বলেই ধরা হবে  পক্ষান্তরে যার হিজরত দুনিয়া লাভ বা কোন মেয়েকে বিয়ে করার নিয়তে হয়েছে তার হিজরত উক্ত উদ্দেশ্যে হয়েছে বলেই পরিগণিত হবে বুখারী-৬৬৮৯. মুসলিম-১৯০৭ ]
আবু হুরাইরা আবদুর রাহমান বিন শাখর (রা:) থেকে বর্ণিত  তিনি বলেন, রাসুলুল্লাহ (সা:) বলেছেন: মহান আল্লাহ তোমাদের শরীর এবং আকৃতির দিকে দেখেন না, বরং তোমাদের অন্তর কর্মের দিকে দেখেন মুসলিম-২৫৬৪ ]

THE AL-QURAN

 يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُواْ رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তার এবাদত কর, যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তীদিগকে সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায়, তোমরা পরহেযগারী অর্জন করতে পারবে।
সূরা আল বাক্বারাহ (মদীনায় অবতীর্ণ), আয়াত  ২১
O mankind! Worship your Lord (Allâh), Who created you and those who were before you so that you may become Al-Muttaqûn (Al-Bakarah,21) 

সূরা আলাক (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 19

পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন Read! In the Name of your Lord, Who has created (all that exists), اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

আসুন আমরা আল কুরআন ও আল হাদিসের তাৎপয্ বুঝার চেষ‍টা করি ।