Friday, 20 July 2012

রমযান ও রোযা

হযরত ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, সবরের মাসের (রমযান মাস) রোযা এবং প্রতি মাসের তিন দিনের (আইয়্যামে বীয) রোযা অন্তরের হিংসা-বিদ্বেষ দূর করে দেয়।

{মুসনাদে বাযযার, হাদীস : ১০৫৭; মুসনাদে আহমদ, হাদীস :২৩০৭০; সহীহ ইবনে হিববান, হাদীস : ৬৫২৩}




ঘরে বসে আয় করতে চান? 

Monday, 16 July 2012

সূরা রা’দ , আয়াত ৯



  عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيرُ الْمُتَعَالِ  

তিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয় অবগত, মহোত্তম, সর্বোচ্চ মর্যাদাবান।  

All-Knower of the unseen and the seen, the Most Great, the Most High.  

Saturday, 14 July 2012

সূরা আল ফাতিহা , আয়াত ২


  الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ  

যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।  

All the praises and thanks be to Allâh, the Lord of the ’Alamîn (mankind, jinns and all that exists).

Wednesday, 11 July 2012

সূরা আল আন-আম, আয়াত ১


الْحَمْدُ لِلّهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ ثُمَّ الَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِم يَعْدِلُونَ  

সর্ববিধ প্রশংসা আল্লাহরই জন্য যিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন। তথাপি কাফেররা স্বীয় পালনকর্তার সাথে অন্যান্যকে সমতুল্য স্থির করে।

All praises and thanks be to Allâh, Who (Alone) created the heavens and the earth, and originated the darkness and the light, yet those who disbelieve hold others as equal with their Lord

Sunday, 8 July 2012

সূরা নাহল ,আয়াত ১৮


  وَإِن تَعُدُّواْ نِعْمَةَ اللّهِ لاَ تُحْصُوهَا إِنَّ اللّهَ لَغَفُورٌ رَّحِيمٌ  

যদি আল্লাহর নেয়ামত গণনা কর, শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।  

And if you would count the graces of Allâh, never could you be able to count them. Truly! Allâh is Oft-Forgiving, Most Merciful.

Saturday, 7 July 2012

সূরা আল মায়েদাহ , আয়াত ৮




يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُونُواْ قَوَّامِينَ لِلّهِ شُهَدَاء بِالْقِسْطِ وَلاَ يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلاَّ تَعْدِلُواْ اعْدِلُواْ هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
 

হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনও ন্যায়বিচার পরিত্যাগ করো না। সুবিচার কর এটাই খোদাভীতির অধিক নিকটবর্তী। আল্লাহকে ভয় কর। তোমরা যা কর, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে খুব জ্ঞাত


O you who believe! Stand out firmly for Allâh and be just witnesses and let not the enmity and hatred of others make you avoid justice. Be just: that is nearer to piety, and fear Allâh. Verily, Allâh is Well­Acquainted with what you do.

Friday, 6 July 2012

পিতা-মাতার অবাধ্য হওয়া ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম


আবু বাকারা নুফা' বিন হারেস [রা:] থেকে বর্ণিত তিনি বলেন: রাসুলুল্লাহ [সা:] বলেছেন: আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় মারাত্মক গুনাহ সম্পর্কে বলব না ? কথাটা তিনি তিনবার বললেন আমরা বললাম অবশ্যই বলুন, হে আল্লাহর রাসুল ! তিনি বললেন : আল্লাহর সাথে শিরক করা পিতা-মাতার আবাধ্যতা তিনি হেলান দিয়ে ছিলেন অত:পর সোজা হয়ে বসে বললেন: সাবধান ! মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেয়া   কথাটি তিনি বার বার বলতে ছিলেন, এমনকি আমরা বলতে লাগলাম, আহা যদি তিনি থেমে যেতেন [বুখারী মুসলিম]